ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

কাউখালীতে ৩ লাখ গলদা চিংড়ি রেনু সহ গ্রেফতার ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ১২৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে ৩ লাখ গলদা চিংড়ি রেনু (পোনা) সহ ৭ পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২০ এপ্রিল) ওই সব রেনু স্থানীয় সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড ও স্থাণীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ওই সব গলদার রেনু বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ৭ পাচারকারী স্পীড বোটে করে খুলনা পাচারের উদ্দেশ্য বহন করে নিয়ে যাচ্ছিলেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের কোয়ান্টিজেন্ট কমান্ডার (সিসি) নওশের আলীর নেতৃত্বে একদল কোস্টগার্ড তা আটক করেন। এ সময় ওই স্পীড বোটে থাকা ৭টি ড্রাম থেকে ৩ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয়।

এ পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ওই স্পীড বোটে থাকা বরিশালের মেহেন্দীগঞ্জের রমিজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৫), মানিক হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৫), আয়নাল শিকদারের ছেলে ইউসুফ আলী শিকদার (৩৮), রাশেদ সর্দারের ছেলে মোহাম্মাদ আলী সর্দার (৩০) ও ভোলার রামগঞ্জের সুলতান বেপারীর ছেলে আল-আমীন বেপারী (৩০), কাশেম আলীর ছেলে রাজীব (২৫) ও আ: আজিজের ছেলে কামরুল হোসেন (২৮) এ ৭ জনকে আটক করেন। পরে ওই দিন দুপুরে কোস্টগার্ড স্থাণীয় সন্ধ্যা নদীতে ওই সব গলদা রেনু অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালদা খাতুন রেখা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল প্রমুখ। আটককৃত ওই সব গলদা রেনুর আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা বলে জানান। এ সব মাছ পাচারের সাথে অভিযুক্তদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে ৩ লাখ গলদা চিংড়ি রেনু সহ গ্রেফতার ৭

আপডেটের সময় ১০:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১