ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ১১১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর:  পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিম আব্দুল্লাহ (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ৪নং চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র তসলিম আব্দুল্লাহ উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের প্রবাসী আল-আমীন ফকিরের ছেলে।

নিহতের মামা মো. নাজমুল শাহাদাৎ বাবু জানান, তার ভাগ্নে তাসলিমের বাবা বিদেশ থাকার কারনে তারা পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গত ৪ দিন আগে সে উপজেলার ৪নং চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মামা বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার মামা বাড়ির পাঞ্জেখানা মসজিদের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত: বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।সে ঢাকা একটি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা্ক্তার আরিফা সুলতানা জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১