ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

কাউখালীতে প্রতীমা ভাংচুর ও মন্দিরের মালামাল চুরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ৮৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মন্দিরের প্রতীমা ভাংচুর, প্রতীমা চুরি ও মন্দিরের থাকা টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অনিল হালদার (৪৫) নামের একজনকে আটক করেছেন। আটককৃত অনিল উপজেলার চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের ধীরেন হালদারের ছেলে। রবিবার (০৫ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (০৪ মার্চ) রাতের কোন সময় উপজেলার সদর ইউনিয়নের মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের প্রতীমা ভাংচুর, ৪টি পিতলের মন্দির ও মন্দিরের দান বাক্সে থাকা টাকা চুরি করে চক্রটি।

মন্দির কমিটির সভাপতি শংকর বসু জানান, রবিবার সকালে স্থানীয়রা ওই মন্দিরে থাকা রাঁধার প্রতীমার মাথা ভাঙ্গা ও ৪টি পিতলের প্রতীমা দেখতে না পেয়ে তাকে (সভাপতি) জানান। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সিসি টিভির ফুঁটেজ দেখে অভিযান চালিয়ে অনিল নামের এক জনকে গ্রেফতার করেছেন।

এ ব্যাপারে উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার জানান, ঘটনাটি আমার নিজ এলাকায়। তবে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনিল হালদার নামের একজনকে আটক করেছেন থানা পুলিশ। তবে আটককৃতকে মানসিক প্রতিবন্ধী বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। তবে মন্দিও কমিটি সহ স্থানীয়রা এ বিষয়ে বিকালে একটি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। তার পর ব্যবস্থা নিবেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর 
 
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে প্রতীমা ভাংচুর ও মন্দিরের মালামাল চুরি

আপডেটের সময় ১২:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩