ভিয়েনা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

করোনার মধ্যেই ভারতে জিকা ভাইরাসের বিস্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ১৯০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: কোভিডের মধ্যেই ভারতে জিকা ভাইরাসে বিস্তারের খবর মিলেছে। দেশটির বউত্তর প্রদেশ রাজ্যের একটি জেলায় কমপক্ষে ৮৯ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন শিশুও রয়েছে।

কানপুরের প্রধান মেডিকেল অফিসার ড. নেপাল সিং এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ভাইরাসটির সংক্রমণ বেড়ে গেছে। ভারতে এর আগে ২০১৭ সালে গুজরাট রাজ্যে প্রথমবারের মতো জিকা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছিল।

কর্মকর্তারা বলছেন, উত্তর প্রদেশে এই প্রথম জিকা ভাইরাসের প্রকোপ দেখা গেলো। সেখানে প্রথম এই সংক্রমণ শনাক্ত হয় কানপুর শহরে, ২৩শে অক্টোবর। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এরপর থেকে সেখানে ভাইরাসটির সংক্রমণ বেড়েই চলেছে।

জিকা ভাইরাসে আক্রান্ত হিসেবে যাদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। মেডিকেল অফিসার সিং বলেন, জিকা ভাইরাসের সংক্রমণের ওপর নজর রাখা এবং এর বিস্তার ঠেকানোর জন্য কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের নিয়ে কতগুলো দল গঠন করেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শহরে এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে কর্মকর্তাদের তিনি আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সামাল দিতে ভারত যখন হিমশিম খাচ্ছে, তখনই নতুন করে এই জিকা ভাইরাসের প্রকোপ দেখা দিলো।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনার মধ্যেই ভারতে জিকা ভাইরাসের বিস্তার

আপডেটের সময় ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১