ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ইউনেস্কো পুরষ্কার নিয়ে ইউনূস সেন্টারের তথ্য বিভ্রান্তিকর: শিক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৬২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কো থেকে যে ‘ট্রি অব পিস’ পুরষ্কার পেয়েছেন বলে প্রচার করা হয়েছে তা প্রতারণামূলক এবং সর্বৈব মিথ্যাচার। এধরনের মিথ্যাচার দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে।

শিক্ষামন্ত্রী বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত এক মন্ত্রিসভা কমিটির  সভা শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, এরইমধ্যে ইউনেস্কোর সদর দফতরে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে তারা আমাদের নিশ্চিত করেছেন ইউনেস্কো ড. মুহাম্মদ ইউনূসকে এ ধরনের কোন সম্মাননা প্রদান করেনি।

শিক্ষামন্ত্রী বলেন, ড. ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে গজনভি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন। ইসরায়েলের ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের তাঁকে ‘ট্রি অব পিস’ সম্মাননা স্মারক দিয়েছেন। ভাস্কর হেদভা সেরও নিশ্চিত করেছেন যে, এটি ইউনেস্কোর সম্মাননা বা পুরষ্কার নয়। এটি গজনবী ফাউন্শেন কর্র্তৃক প্রদত্ত একটি পুরষ্কার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ইউনেস্কো সদর দফতরকে বিষয়টি সম্পর্কে অবহিত করবো। ড. ইউনূস ও ইউনেস্কোর নাম নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটি অনৈতিক এবং অপরাধমূলক। সেটি আমাদের দেশের জন্য মানহানিকর-এ তথ্যও জানাবো।’তিনি আরো বলেন, ‘ইজরায়েলী ভাস্কর্য শিল্পীর দেওয়া পুরষ্কারকে ড.ইউনূস ইউনেস্কোর পুরষ্কার হিসেবে প্রচার করেছে। এটি অত্যন্ত সংবেদনশীল ও অপমানকর বটে।’

শিক্ষামন্ত্রী জানান, ‘ইউনূস সেন্টারের ওয়েবসাইটে এটি ইউনেস্কোর পুরষ্কার হিসেবে প্রচার করা হয়েছে। ইউনূস সেন্টারকে অনুরোধ করবো যে, এভাবে এ ধরনের ভয়াবহ মিথ্যাচার প্রচারণা থেকে তারা যেন বিরত থাকে, তা না হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। ’

এদিকে, ড. মুহাম্মদ ইউনুসকে ইউনেস্কো কর্তৃক ‘ট্রি অফ পীস’ পুরস্কার প্রদানের সংবাদটি সঠিক নয় এবং ইউনুস সেন্টার কর্তৃক দাবিকৃত সম্মাননা ইউনেস্কোর কোন পুরস্কার বা সম্মাননাও নয় বলে বুধবার জানিয়েছেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান ।

তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের সংবাদ প্রচারকে প্রতারণামূলক ও পরিকল্পিত মিথ্যাচার বলে আখ্যায়িত করে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে ইউনূস সেন্টারকে সতর্ক করেছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউনেস্কো পুরষ্কার নিয়ে ইউনূস সেন্টারের তথ্য বিভ্রান্তিকর: শিক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪