ভিয়েনা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিএনপির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস উইং জানায়, বৃহস্পতিবার ভোরে বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান হাত ভেঙে গেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে চিকিৎসকরা আফরোজা আব্বাসের হাতে অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

আফরোজা আব্বাসের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বামী সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

কয়েক মাস আগেও আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে যান। এতে তাঁর পা ভেঙে যায়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস

আপডেটের সময় ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪