ভিয়েনা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমিরাতে সাজা পাওয়া প্রবাসীদের পুনর্বাসন করবে সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এর সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে যেসব প্রবাসী নিজেদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে কারাবরণ করেছেন আমরা তাদের এই প্রতিদান মনে রেখেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে ফিরে আসা ৮৭ জনকে তালিকাভুক্ত করতে পেরেছি। তাদের বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদের প্রতি এটা বাংলাদেশের দায় বলে আমরা মনে করি। চাকুরি হোক বা ব্যবসার উদ্যোগ হোক, মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থান করব।’

আসিফ নজরুল বলেন, ‘দরকার হলে বেসরকারি খাত আছে যারা মানবকল্যাণে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করব। কারও যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, যদি প্রয়োজন হয় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ রয়েছে সেখানে কাজে লাগানো যায় কি না দেখব। এ ছাড়া, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকও রয়েছে।’

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘বোয়েসেলের মাধ্যমে দরকার হলে তাদের বিদেশে পাঠানোর চেষ্টা করব। তা সম্ভব না হলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মূল কথা হচ্ছে, আমরা তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমিরাতে সাজা পাওয়া প্রবাসীদের পুনর্বাসন করবে সরকার

আপডেটের সময় ০৭:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪