ভিয়েনা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

আবাসিক হোটেল থেকে ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা পৌর শহরের কে জাহান মার্কেটের উপরে  কে জাহান আবাসিক হোটেল থেকে মনোজ বাট (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনোজ বাট ভারতের রাজস্থানের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তার পেশা আর্ট শিক্ষক।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তার সঙ্গে থাকা আরও ৫ জন ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে তারা ভোলায় অবস্থান করছিলেন। নিহত মনোজের সঙ্গে থাকা ৫ জন হলেন, ভূবেন রায়,রবি কুমার,কিশোর রায়,যেলাল রায়,নরেশ  কুমার।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিভাবে এই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের ময়নাতদন্ত করা হলে জানা যাবে। এছাড়াও বাকিদের কাছ থেকে তথ্য সংগ্রহে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তারা জেলার বিভিন্ন স্কুলে বাচ্চাদের আর্ট শেখাতো বলে জানা গেছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবাসিক হোটেল থেকে ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩