ভিয়েনা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনাবিচারে আটক ১১৩ জনের মুক্তির দাবি স্বজনদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৮৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: শেখ হাসিনা সরকারের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনাবিচারে আটক ১১৩ জনকে মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে।

এ সময় ৩০ টি মামলায় গ্রেফতার ১১৩ জনকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলন কারিরা ট্রাইব্যুনালের সামনে আসেন।

স্বজনরা জানিয়েছেন, গত সাত আট বছর যাবত এরা বিনাবিচারে কারাগারে রয়েছেন। ন্যায় বিচারের স্বার্থে এসব বন্দিকে মুক্তি দিতে হবে।

সূত্র জানায়, গ্রেফতারের পর কারাগারে এখন পর্যন্ত ৫৪ জন ব্যক্তি মারা গেছেন।

মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি এমনকি সে সময় ১০ বছর বয়সছিল তাদেরকেও আসামি করা হয়েছে বলেও জানান তারা। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি জানান আইনজীবীরা।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনাবিচারে আটক ১১৩ জনের মুক্তির দাবি স্বজনদের

আপডেটের সময় ০৮:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪