ভিয়েনা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প! খালেদা জিয়ার জন্মদিন আজ চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

অনিয়ম হলে রেগুলেট, বিজনেসে ফেসিলিটেট করবো: বেসরকারি অপারেটরদের বিটিআরসি চেয়ারম্যান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ১৪১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ টেলিযোগাযোগ খাতের সময়োপযোগী উন্নয়নে বিভিন্ন অপারেটরদেরকে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করতে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানিয়েছেন বিটিআরসির চেয়ার‌ম্যান শ্যাম সুন্দর সিকদার। ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত  বিষয়ে জটিলতা থাকলে সেগুলো সমাধানেরও আশ্বাসও দেন তিনি।

বৃহস্পতিবার (৭জানুয়ারি) বিটিআরসির সম্মেলন কক্ষে দেশের ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

সভাপতির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে  আইন ও নীতিমালা অনুযায়ী কাজ করবে বিটিআরসি।

অপারেটরদেরকে স্বচ্ছতার সাথে  কাজ করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, অন্যায় কিংবা অযৌক্তিক কোনো সিদ্ধান্ত কমিশন অপারেটরদের ওপর চাপিয়ে দিবে না।

কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আইআইজি অপারেটরস ফোরামের পক্ষে লেভেল-থ্রি এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ বলেন, দেশের সব জেলায় ইন্টারনেট সেবা দিতে প্রচুর বিনিয়োগের দরকার, তাই রেভিনিউ শেয়ারিং কমানোর দাবি জানান তিনি।  ডিপিআই ক্যাপাসিটি বাড়ানোর কথা উল্লেখ করে সব আইএসপিকে আইআইজি থেকে ব্যান্ডউইডথ নেয়ার বিষয়ে বিটিআরসির সহযোগিতা চান তিনি।

ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স)ফোরামের পক্ষ থেকে বিডিআইএক্স এর প্রতিনিধি কামার মুনির আইএসপি থেকে কানেকশন নেয়ার পাশাপাশি যাদের আইপি আছে তাদের থেকেও সংযোগ নেয়ার সুযোগ প্রদানসহ কনটেন্টসমূহ নিক্স অপারেটর এর মাধ্যমে পরিচালনার বিষয়ে কমিশনের সহযোগিতা কামনা করেন।

ইন্টারনেট সেবাদানকারী অপারেটরদের পক্ষে আইএসপিএবি এর সভাপতি আবদুল হাকিম ঝুলন্ত তার সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়ার কথা বলেন। অবৈধ আইএসপি বন্ধে অভিযান চালানো, এনটিটিএন এর মূল্য ধাপভিত্তিক করারসহ আইএসপির অপারেটরদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধেও কমিশনের সহযোগিতা চান।

নতুন গাইডলাইন অনুযায়ী আইআইজিদের মাধ্যমে আইএসপি প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ সেবা দেয়ার নীতিমালা বাস্তবায়নের জন্য এক বছর সময় চান আইএসপিএবি সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

কমিশনের কমিশনার (লীগ্যাল এন্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হুসেইন অপারটেরদের সমস্যাগুলো প্রচলিত নীতিমালা ও আইনের আলোকে সমাধানের আশ্বাস দেন। কমিশনের মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ প্রতেক্যের অপারটেরদের সাথে আলাদা বসে সমস্যাগুলো যাচাই-বাছাই শেষে সমাধানে বিটিআরসির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

কমিশনের মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামান ডিপ প্যাকেট ইন্সপেকশনের (ডিপিআই) এর সক্ষমতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ বাড়াতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন। নতুন গাইডলাইনে আইআইজি থেকে আইএসপির ব্যান্ডউইডথ নেয়ার বাধ্যবাধকতা যুগপোযোগী বলেও মন্তব্য করেন।

কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিদ্যমানস মস্যাগুলোর সাথে কারিগরি, আর্থিক, সামাজিক বিষয় জড়িত থাকায় সব পক্ষের সাথে আলোচনা করে সমাধানের কথা বলেন। এছাড়া, ঝুলন্ত তার অপসারণ, এনটিটিএন ও আইএসপিদের জটিলতা নিষ্পত্তি,সোস্যাল মিডিয়ার অপপ্রচার বন্ধ এবং এনবিআরের সাথে ভ্যাট নিয়ে  বিদ্যমান জটিলতার টেকসই সমাধানের ওপর  গুরুত্বারোপ করেন।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ইউবি টাইমস/০৭.০১.২১

Tag :
জনপ্রিয়

তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনিয়ম হলে রেগুলেট, বিজনেসে ফেসিলিটেট করবো: বেসরকারি অপারেটরদের বিটিআরসি চেয়ারম্যান

আপডেটের সময় ০৪:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১