ভিয়েনা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যেও হাজারো মানুষের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের খবর নেই, অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি: শফিকুর রহমান আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

৯৯৯ এ অভিযোগের পর চরফ্যাসনে জুয়ার আসরে অভিযান,গ্রেফতার-১ আহত ২ পুলিশ সদস্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ১৩৩ সময় দেখুন

চরফ্যাসনঃ ভোলার চরফ্যাসনে ৯৯৯ এ ফোন দিয়ে জুয়ারি ধরতে পুলিশের হেড কোয়ার্টারে অভিযোগ জানায় স্থানীয়রা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনায় জুয়ার আসরে অভিযান চালায় শশীভূষণ থানা পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাছবাজার গলিতে ওসমানগনীর অফিস কক্ষে এসআই শমেস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এক জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ। এসময় বাকি ৪ জুয়ারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের দুই সদস্য চরফ্যাসন সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত জুয়ারী হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা এমদাদ চেয়ারম্যানের ছেলে সুমন (৩০)। শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান,৯৯৯ এ ফোন দিয়ে জুয়ারীদের তথ্য দেয় স্থানীয় এলাকাবাসী। পুলিশ হেড কোয়ার্টার থেকে আমাদের নির্দেশনা দিলে পুলিশ অভিযান চালায়। এসময় দুই পুলিশের সদস্য আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শমেস আলি বলেন,জুয়ার অভিযান পরিচালনার সময় আসামীদের সঙ্গে ধাক্কাধাক্কী হলে পুলিশ সদস্যরা আহত হয়। তবে চার জুয়ারী পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদি হয়ে জুয়া আইনের ৪ধারায় একটি মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জামাল মোল্লা /ইবি টাইমস

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯৯৯ এ অভিযোগের পর চরফ্যাসনে জুয়ার আসরে অভিযান,গ্রেফতার-১ আহত ২ পুলিশ সদস্য

আপডেটের সময় ১০:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১