ভিয়েনা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

হবিগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা কেটে নিয়েছে দুর্বৃত্তরা,ইউএনও বরাবর অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ১০৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একদল প্রভাবশালী দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে গত ২৫/০২/২১ইং তারিখে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে,অভিযোগ দেয়ার পরও প্রভাব বিস্তার কাটিয়ে রাস্তা কেটে শিক্ষক শিক্ষার্থীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

জানা যায়,চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ষাড়েরকোনা পূর্ব দেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঐ রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত চলাচল করে আসছেন শিক্ষক শিক্ষার্থীরা, ইদানিং মালিকানা দাবী করে ৬ ফুট রাস্তাটি কেটে প্রায় ১ ফুটে নামিয়ে এনেছে এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাসিম মিয়ার ছেলে তাহির মিয়া ও মৃত চান মিয়ার ছেলে সোহেল মিয়া। বিষয়টি নিয়ে গ্রামের স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেও কোন কর্ণপাত করেনি তাহির মিয়া ও সোহেল মিয়া।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ এলাকাবাসীর পক্ষ থেকে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায়ের বরাবর একটি লিখিত অভিযোগ হয়,কিন্তু এই করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় উপজেলা প্রশাসন থেকে তড়িৎগতিতে কোন ব্যবস্থা না নেয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে রাস্তা কেটে জমির সাথে মিশিয়ে দিয়েছে তাহির মিয়া ও সোহেল মিয়ার লোকজন।

এব্যাপরে স্কুলের প্রধান শিক্ষিকা রুবিনা দেব রাণীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই স্কুলে নতুন অনেকের কাছে শুনেছি রাস্তাটি পূর্বে অনেক বড় ছিল বর্তমানে রাস্তাটি অনেক ছোট শিক্ষার্থীরা চলাচল করতে খুব সমস্যা হয়,বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটি সহ আমরা অচিরেই বসবো।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি স্কুল কমিটির নতুন সভাপতি স্কুলের পুরাতন শিক্ষক ও এলাকাবাসীর সাথে বসে আলোচনা করে অচিরেই ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

মোতাব্বির হোসেন কাজল/

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা কেটে নিয়েছে দুর্বৃত্তরা,ইউএনও বরাবর অভিযোগ

আপডেটের সময় ০৩:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১