ভিয়েনা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ১০১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি,মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল আমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন (৪৫) ও সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। সে বাহুবলের মিরপুর আলীফ সুবহান কলেজের ছাত্র।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান জানান, হবিগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল যাচ্ছিল। পথিমধ্যে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোকেয়া খাতুন মারা যান। স্থানীয় লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

অন্যান্য আহতরা হলেন, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার জামাল মিয়ার স্ত্রী আছমা খাতুন (৩০), একই এলাকার ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া খাতুন (৩০) ও মেয়ে আরিয়া আক্তার (৩), চুনারুঘাট উপজেলার দেওন্দি এলাকার মৃত দেবানন্দ দাশের ছেলে চন্দন কুমার দাশ (৫০)। আহতদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শিশু আরিয়া আক্তারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। এসময় অপর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি একেবারে ধুমড়ে-মুছড়ে যায়।

হবিগঞ্জ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেটের সময় ১২:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১