ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

যুক্তরাষ্ট্রের কাছে এক কোটি করোনা পিল বিক্রি করবে ফাইজার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ২০০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ৫২৯ কোটি ডলারের বিনিময়ে এক কোটি করোনা পিল বিক্রিতে সম্মত হয়েছে টিকা ও ওষুধপ্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এ বিষয়ক একটি চুক্তিও করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

করোনার মুখে খাওয়ার ওষুধ বা অ্যান্টিভাইরাল পিল আনছে ফাইজার। নতুন এই ওষুধের নাম দেওয়া হয়েছে প্যাক্সলোভিড। কোম্পানিটির দাবি, তাদের অ্যান্টিভাইরাল পিল করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।

প্যাক্সলোভিড নামের ওষুধটি প্রস্তুতের পর মোট এক হাজার ২১৯ জন করোনা রোগীর ওপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে। ট্রায়ালে অংশ নেওয়া করোনা রোগীরা সবাই মৃদু ও মাঝারি উপসর্গে ভুগছিলেন। এই স্বেচ্ছাসেবীদের শারীরিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের প্রায় সবাই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের কাছে এক কোটি করোনা পিল বিক্রি করবে ফাইজার

আপডেটের সময় ০৭:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১