ভিয়েনা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

মিথ্যাচারই বিএনপি’র একমাত্র অবলম্বন : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ১১৪ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের চরম ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারই বিএনপি’র এখন একমাত্র অবলম্বন।

ওবায়দুল কাদের বৃহষ্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চূয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, বাংলাদেশে এতোগুলো রাজনৈতিক দল অথচ কেবল মাত্র আওয়ামী লীগই এখন সরেজমিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। একটি দল ঘরে বসে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু জনগণ এখন লিপ সার্ভিস চায় না।

আওয়ামী লীগ বিএনপি’র মতো কথা-সর্বস্ব কোন রাজনৈতিক দল নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজের সবকিছু নিয়ে অকাতরে মানুষের পাশে দাঁড়ায় বলেই জনগণ আওয়ামী লীগকেই বিপদে বন্ধু মনে করেন।

ভ্যাকসিন নিয়ে বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন সে পরিমাণ ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে আসবে। ভ্যাকসিন নিয়ে কোন সংকট হবে না।

সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিনের চেয়েও কার্যকরি হচ্ছে মাস্ক। তাই উপকমিটির নেতৃবৃন্দকে একাধিক টিম করে বিভিন্ন পাড়া-মহল্লায় জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধানে উৎসাহিত করতে হবে। ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

এমপি-মন্ত্রীদের সম্পদের হিসেব নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা করছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট।

ওবায়দুল কাদের বলেন, এমপি-মন্ত্রীসহ কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়,স্বাধীন সংস্থা হিসেবে দুদক যে কোন অপরাধের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিথ্যাচারই বিএনপি’র একমাত্র অবলম্বন : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১