ভিয়েনা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

ভোলায় লকডাউন অমান্য করে যাত্রী পরাপার করায় ৫ ট্রলার ও চালক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ১৫৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউন ঘোষাণা করা হলেও ভোলায় তা মানা হচ্ছে না। লকডাউন অমান্য করে ভোলা-লক্ষিপুর রুটে ট্রলার ও সি-ট্রাকে যাত্রী পারাপার করা হচ্ছে। এই ঘটনায় চালকসহ ৫টি ট্রলার আটক করা হয়েছে।

জানা গেছে, ভোলার ইলিশা ও লক্ষিপুরের মজু চৌধুরী ঘাটে প্রায় হাজারেরও বেশি যাত্রী আটকা পড়েছে। লক্ষিপুর মজু চৌধুরী ঘাট থেকে শত শত মানুষ ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলায় প্রবেশ করছে। শুধু ট্রলারই নয় বিকেল ৪টার দিকে সরকারি নৌযান সি-ট্রাকে প্রায় ৭শ যাত্রী নিয়ে ইলিশা ঘাটে ঘাট করেছে এস টি খিজির-৫ সি-ট্রাকটি।

এছাড়াও প্রায় ৪শো যাত্রী নিয়ে ইলিশা ঘাটে এসেছে কুসুমকলি ফেরিটি। ইলিশা থেকে অটোরিকশা ও মাইক্রোবাস যোগে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে অভিযান চালিয়ে চালকসহ ৫টি ট্রলার আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইলিশা নৌ-থানা ওসি সুজন পাল।

এদিকে লকডাউনের কারণে ভোলা শহরের মার্কেট ও বিপনি বিতাণ বন্ধ থাকলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেচা কেনা চালিয়ে যাচ্ছে। এছাড়া রিক্সায় একাধিক লোক পরিবহন করতে দেখা গেছে। ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-ইলাহি জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের একাধিক নির্বাহী কর্মকর্তারা মাঠে রয়েছেন।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় লকডাউন অমান্য করে যাত্রী পরাপার করায় ৫ ট্রলার ও চালক আটক

আপডেটের সময় ০৫:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১