ভিয়েনা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

ভোলায় ঘর পাচ্ছে ৮৯১ ভূমিহীন পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ১০৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: মুজিব শতবর্ষে দ্বীপ জেলা ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী আরও জানান, প্রথম ধাপে জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩৭১টিসহ জেলায় মোট ৮৯১টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এসময় তিনি আরও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে ভোলা জেলায় প্রথম ধাপে ৫২০টি ঘর দেয়া হয়েছিল এবং দ্বিতীয় ধাপে ৩৭১টি দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ঘর পাচ্ছে ৮৯১ ভূমিহীন পরিবার

আপডেটের সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১