ভিয়েনা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

ভোলার দুই পৌরসভায় ১১ জনের প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ১৪৫ সময় দেখুন

ভোলা: ভোলায় দুই মেয়রসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে শেষে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) তাদের প্রার্থিতা বাতিল করা হয়। বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থী এবং চরফ্যাশন পৌরসভায় দুই মেয়র ও নয় কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

সূত্র জানায়, ভোলা পৌরসভায় ২ ও ৪ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার। হলফনামায় সঠিক তথ্য না থাকা ও ঋণ খেলাপি থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

অন্যদিকে,চরফ্যাশন পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হমায়ুন কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু ইউসুফের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এ পৌরসভার ৩, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চারজন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্য সঠিক না থাকা সহ নানা অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) বরাবর আপিল করতে পারবেন। ভোলা ও চরফ্যাশন এ দুই পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ০২ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা থেকে চার মেয়র প্রার্থীসহ ৪৭ কাউন্সিলসহ ৫১ প্রার্থী এবং চরফ্যাশন পৌরসভায় পাঁচ মেয়রসহ ৪৮ কাউন্সিল সহ ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ছিলেন।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার দুই পৌরসভায় ১১ জনের প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

আপডেটের সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১