ভিয়েনা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

ভোলার চরফ্যাসনে রেডিও মেঘনার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ১৩৭ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : চরফ্যাসনে “বিশ্ব শুনুক কন্ঠ তোমার” এই শ্লোগানে উপকূলের কন্ঠস্বর ৯৯.০ এফএম রেডিও মেঘনার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে৷ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেডিও মেঘনার প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করা হয় ৷

রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এছাড়াও রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শোভন বসাক, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, রেডিও মেঘনার উদ্যোক্তা সংস্থা কোস্ট ট্রাস্ট এর সোশ্যাল মিডিয়া যুগ্ম পরিচালক মোঃ মারুফ হোসেন, ভোলা জেলা সহকারী পরিচালক রাশিদা বেগম, ও রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশি, মৌসুমি সহ চরফ্যাসনে কর্মরত সাংবাদিকবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আর্থিক সংকট ও দক্ষ জনবলের অভাবে বর্তমানে ঝুঁকিতে কমিউনিটি রেডিও ৷ কমিউনিটি রেডিও টিকিয়ে রাখার জন্য দরকার অনুষ্ঠানের মান বাড়ানো এবং শক্ত আর্থিক বুনিয়াদ। এর মধ্যেও চরফ্যাসনে উপকূলের কন্ঠস্বর ৯৯.০ এফএম রেডিও মেঘনা সুনামের সাথে পরিচালিত হচ্ছে ৷ আমি রেডিও মেঘনার সকল কলাকৌশলী কে অভিনন্দন জানাই ৷

উল্লেখ্য চরফ্যাসনে উপকূলীয় গণমানুষের মুখপাত্র রেডিও মেঘনার যাত্রা শুরু ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি। সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে রেডিও মেঘনার উদ্বোধন করেন।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাসনে রেডিও মেঘনার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

আপডেটের সময় ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১