ভিয়েনা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

ভিয়েনা রাজ্যের ২৩ নাম্বার জেলা প্রশাসনে একঝাকঁ তরুণের রাজত্ব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১০৪ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার বর্তমান ক্ষমতাসীন দল ÖVP গত ভিয়েনার রাজ্য ও সিটি নির্বাচনে ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে সংখ্যাগরিষ্ঠা অর্জন করে বিজয় লাভ করে। এই বিজয়ের পিছনে ছিল ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একঝাকঁ উদীয়মান তরুণ। যারা অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের যুব ÖVP দলের সদস্য।

এই নির্বাচনে বিপুলভোটে জয়লাভ করে ও দলের সমর্থনে আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণ মাহমুদুর রহমান নয়ন বর্তমানে জেলা পরিষদের প্রশাসনে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন বর্তমানে ভিয়েনার ২৩ নাম্বার জেলার অর্থ,পরিকল্পনা ও খেলাধূলা বিষয়ক কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন।

কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন ইউরোপ ও বাংলাদেশ থেকে প্রচারিত একাধিক টেলিভিশন সাক্ষাৎকার বলেছেন,তিনি ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের যুবকদের খেলাধূলাসহ সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাবেন। তিনি ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে অথবা অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের কমিউনিটির নতুন প্রজন্মের তরুণদের অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে আসার আহবান জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার জেলায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির উন্নয়নের জন্যও সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

এই জেলার ক্ষমতাসীন ÖVP দলের ২৮ বৎসর বয়স্ক চেয়ারম্যান Dominik Bertagnol জানান,এই জেলার ১৪ জন কাউন্সিলরের মধ্যে ৮ জনের বয়স ৩০ বৎসরের নীচে। ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট Liesing এর এই তরুণ দলের প্রধান হতে পেরে আমি গর্বিত।

তরুণ রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত এই নতুন জেলা পরিষদের প্রশাসনে বেশ কর্ম চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। নতুন এই তরুণ প্রশাসন ইতিমধ্যেই এই জেলার সর্বাধিকার ভিত্তিতে জেলার সার্বিক উন্নয়ন যেমন, ট্র্যাফিক সিস্টেম,যোগাযোগ ব্যবস্থা,আবাসিক বাসস্থান এবং স্বাস্থ্য সেবায় মনোনিবেশ করেছেন।

 কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনা রাজ্যের ২৩ নাম্বার জেলা প্রশাসনে একঝাকঁ তরুণের রাজত্ব

আপডেটের সময় ০৬:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১