ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে নেওয়ার পরামর্শ চিকিৎসক বোর্ডের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ১২৬ সময় দেখুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড।

বিএনপি চেয়ারপারসন রবিবার (৭ নভেম্বর) বিকালে হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় ফেরার পর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের সাথে কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘এবারও এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা উনার সুচিকিৎসার জন্য ফারদার ম্যানেজমেন্ট, ফারদার ফলোআপ একটি মাল্টি ডিসেপ্ল্যানারি অ্যাডভান্স ডেভেলপ সেন্টারে দেশের বাইরে যেকোনও উন্নত দেশে গিয়ে নিতে বলেছেন। অর্থাৎ এটা বুঝতে হবে উনার যে এবারের চিকিৎসা সত্যিকার অর্থেই ‘শি নিডস ভেরি গুড কোয়ালেটেটিভ মেডিক্যাল ট্রিটমেন্ট’।”

অধ্যাপক জাহিদ হোসেন বলেন,‘ উনাকে গত ১২ তারিখ হাসপাতালে নেওয়ার পর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা অনুভব করেন, উনার আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেই অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা হয়। একটি বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ রাখতে হবে, উনি বিভিন্ন রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন এবং আছেন।”

বিএনপি মহাসচিব বলেন, ‘‘১২ অক্টোবরের পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি এখন ভালো আছেন।”

তিনি বলেন, ‘তার জন্য দোয়া করায় সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের মাধ্যমে আবারও আমি দেশবাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’’

ব্রিফিংয়ের সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, শামা ওবায়েদ, নাজিম উদ্দিন আলম ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে নেওয়ার পরামর্শ চিকিৎসক বোর্ডের

আপডেটের সময় ০৬:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১