ভিয়েনা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

তারেক রহমানের বিরুদ্ধে যড়যন্ত্র অব্যাহত: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ২২৬ সময় দেখুন

তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ ডেস্কঃ আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি উক্ত মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এখনও কুৎসা রটানোর অপচেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তারেক রহমানের ইমেজ ম্লান করা যাবে না। বর্তমান সরকারের আন্দোলনের ফসল ১/১১ এর সরকার পারেনি। এ সরকারও পারেনি।

তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনায় রিজভী আরও বলেন, তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা।  তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমানে পদে আসীন হয়েছেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে প্রেরণের পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি রাতদিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  তিনিই জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। তিনি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান।

বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছেন বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আলিমুজ্জামান আলীম, অ্যাডভোকেট আসাদুল করীম শাহিন, কৃযিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমানের বিরুদ্ধে যড়যন্ত্র অব্যাহত: রিজভী

আপডেটের সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১