ভিয়েনা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

ঝালকাঠিতে ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১৪১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ৪দিন ব্যাপি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে  শেষ হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় বালিকা বিভাগের পৌরসভা ৪-১ গোলের ব্যবধানে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যামপিয়ন হয়েছে। একই ভেনুতে বিকাল ৪টায় বালক বিভাগে পৌরসভা দল ১-০ গোলের ব্যবধানে ঝালকাঠি সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগে পৌরসভা দলের প্রিয়ন্তি সেরা খেলোয়ার ও সদর উপজেলা দলের সুরাইয়া শ্রেষ্ট গোলদাতা হয়েছেন। বালক বিভাগে পৌরসভা দলের মিরাজ শ্রেষ্ট খেলোয় নির্বাচিত হয়েছে।

পুরুস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানে আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন স্বাগত বক্তব্য রাখেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় এই টুর্নামেন্ট গত ৪ জুন থেকে শুরু হয়েছিল।

বাধন রায় /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

আপডেটের সময় ০৮:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১