ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া দরকার : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • ১১০ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া কয়েকদিন ধরে হালকা জ্বর অনুভব করছেন। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশনেত্রীর এখন যে শারীরিক অবস্থা, তাঁর চিকিৎসা দেশে সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফখরুল বলেন, এদেশে খালেদা জিয়ার পুর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টিচিকিৎসা এখানে নেই। তাকে দেশের বাইরে নিতে হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘১০ কোটি টাকা ঋণ নিলে পাঁচ কোটি টাকা ঘুষ দিতে হয়। সরকার ব্যাংকিং ব্যবস্থা একেবারে ফোকলা করে দিয়েছে। প্রতিটি ব্যাংক আজকে বিপদগ্রস্ত হয়ে আছে’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে আমরা একটি ভয়ংকর দুঃসময় অতিক্রম করছি। এত বড় দুঃসময় এদেশে কখনো এসেছে কিনা আমার জানা নাই। এখানে আমরা যারা আছি তারা অনেকেই ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ছিলাম, আমরা যুদ্ধ করেছি। তখনো এত দুঃসময় ছিল না। তখন আমরা চিনতাম আমাদের শত্রুকে। কাদের সঙ্গে লড়াই করে আমাদের জয়লাভ করতে হবে। তখন আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম। যারা ঐ পাড়ে গিয়েছিল তারাও, আর ভেতরে যারা ছিল তারাও, সব এক হয়ে গিয়েছিল। একটি লক্ষ্য ছিল আমাদের, পাকিস্তানিদের সরাতে হবে, জিততে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার দেশের যে অবস্থা করেছে সেটা বারবার বলতে আর ভালো লাগে না। শেষ করে দিয়েছে, কোনো কিছু অবশিষ্ট রাখেনি। কোথাও কোনো কিছু নেই যেখানে আপনারা একটু আস্থা নিতে পারবেন, একটু প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন। সেই অবস্থা তারা দেশের মধ্যে রাখেনি। শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ তৈরি করেছে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া দরকার : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১