ভিয়েনা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১০৭ সময় দেখুন

চরফ্যসন, ভোলাঃ চরফ্যাসনের এওয়াজপুর ৪নং ওয়ার্ডে  জেসমিন বেগম (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শশীভূষণ থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সকালে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

জেসমিন উপজেলার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী এবং আবদুল্লাহ পুর ৫নং ওয়ার্ডের আবু জাহেরের মেয়ে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।

নিহত জেসমিনের মা নুরজাহান অভিযোগ করেন, যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

প্রতিবেশীরা জানান, সংসার জীবনের প্রথম থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সোমবার রাতেও বাক বিতন্ডা হয় এবং স্বামী আবুল কালাম তার স্ত্রীকে মারধর করেন। সকালে সৎ শাশুড়ি ঘুম থেকে উঠে জেসমিনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকা-ডাকি করেন। তখন কালামও ঘুম থেকে উঠে আসে। লাশ দেখার পরে সে পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ইবিটাইমস/এমএন

Tag :

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১