ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৮৪ সময় দেখুন

ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ

ইবিটাইমস ডেস্ক : বিনিয়োগকারীদের অন্তত ১০ কোটি ডলারের ক্ষতির কারণ হওয়া কথিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির প্রচারে জড়িত থাকার অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ও তার বোনের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা খারিজ করেছেন দেশটির এক ফেডারেল বিচারক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার দেওয়া এক রায়ে বিচারক মার্সেলো মার্তিনেস দে জর্জি বলেন, ‘অভিযোগে বর্ণিত ঘটনাগুলো কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না।’

এএফপি রায়ের অনুলিপি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ‘লিব্রা’ নামের মিম কয়েনটির প্রশংসা করে বলেছিলেন, বিশ্ব আর্জেন্টিনায় লিব্রা বিনিয়োগ করতে চায়।

তবে ক্রিপ্টোকারেন্সিটির দাম ধসে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে মিলেই ওই ভার্চ্যুয়াল মুদ্রার প্রচার চালানোর কথা অস্বীকার করে বলেন, ‘প্রকল্পটির বিস্তারিত তথ্য আমি জানতাম না।’

ক্রিপ্টোকারেন্সি খাতের বিশেষজ্ঞরা ঘটনাটিকে ‘রাগ পুল’ বলে অভিহিত করেছেন। এটি একধরনের প্রতারণা, যেখানে কোনো প্রকল্পের উদ্যোক্তারা প্রথমে একটি ক্রিপ্টো টোকেন চালু করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন। এরপর দ্রুত নিজেদের অর্থ তুলে নিয়ে প্রকল্পটি থেকে সরে পড়েন।

প্রেসিডেন্টের সম্পৃক্ততায় এ ঘটনায় সমন্বিত কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছিল।
এ মামলায় তদন্তাধীন আরও নয়জনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিচারক তার রায়ে বলেন, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি এবং ক্রিপ্টোকারেন্সিটির দামের দ্রুত উত্থান-পতন— এ দুটি বিষয় একা প্রতারণা প্রমাণের জন্য যথেষ্ট নয়।

তদন্তকারীরা আর প্রমাণ পাননি, যাতে প্রমাণিত হয় যে মিলেইয়ের বোন কারিনা মিলেই উদ্যোক্তাদের সঙ্গে তার ভাইয়ের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছিলেন।

কারিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী।

বিচারক বলেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা একটি বৈঠকের আয়োজন করতে সহায়তা করা— এগুলো নিজে থেকেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অপরাধ হিসেবে গণ্য হয় না।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ

আপডেটের সময় ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬