ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

খেতাব কেড়ে জিয়াউর রহমানকে খাটো করা যাবে না: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৬৯ সময় দেখুন

ঢাকা: খেতাব কেড়ে নিয়ে জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করতে পারবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তজাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, জামুকার সিদ্ধান্ত কখনোই দেশের মানুষের কাছে গ্রহনযোগ্য হবে না। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা মানুষ ভুলে যায়নি। তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ে আছেন ও থাকবেন।

সিঙ্গাপুরে টিকা দিয়েছেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, সিঙ্গাপুরে বিদেশীদের টিকা দেয়ার কোনো সুযোগ নেই। শরীরের অবস্থা কেমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। সিঙ্গাপুরে ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে তারপর ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

সদ্য প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যংকের সাবেক গভর্ণর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দরের টার্মিনালের হুইল চেয়ারে করে গাড়ির কাছে আসেন এবং হুইল চেয়ারে বসেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। গত ৩০ জানুয়ারি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।  ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন ৭৩ বছর বয়সী ফখরুল ইসলাম আলমগীর । সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর তিনি সিঙ্গাপুর যান।

ঢাকা প্রতিনিধি/ইবি টাইমস

Tag :

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খেতাব কেড়ে জিয়াউর রহমানকে খাটো করা যাবে না: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১