ভিয়েনা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

করোনার তৃতীয় ঢেউ!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ১৮৪ সময় দেখুন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশ্বজুড়ে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমন অবস্থায় আরও আশঙ্কার কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ব্যর্থ হলে তৃতীয় ঢেউ আসতে পারে। খবর রয়টার্সের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাবিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো কয়েকটি সুইস সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারলে ২০২১ সালে তৃতীয় ঢেউ শুরু হতে পারে।

ডেভিড নাবারো বলেন, ‘ইউরোপের দেশগুলো প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর তারা গ্রীষ্মকালীন সময়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হচ্ছে। যদি ইউরোপজুড়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হবে আমাদের।’

চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয় করোনাভাইরাস। তারপর গ্রীষ্মকাল চলে আসলে করোনার প্রকোপ বিশ্বজুড়ে কিছুটা হ্রাস পায়। এই সময়ের মধ্যে করোনা প্রতিরোধী কোনো ব্যবস্থা উদ্ভাবন না হওয়ায় শীত মৌসুম শুরুর আগেই আবারো বেড়েছে করোনা প্রকোপ। এটিকেই করোনার দ্বিতীয় ঢেউ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tag :
জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনার তৃতীয় ঢেউ!

আপডেটের সময় ০৪:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০