ভিয়েনা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : উপসাগরীয় জলসীমায় জাহাজ চলাচল লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে পরে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ইউএইর দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর একটি দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি আঞ্চলিক জলসীমার ভেতরে গিয়ে পড়ে।

খবর বার্তা সংস্থা এএফপির।

পরে দেওয়া আরেক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘পর্যালোচনার পর তারা নিশ্চিত হয়েছে যে ইরান থেকে আসা ওই দুটি ক্ষেপণাস্ত্র সমুদ্রপথে জাহাজ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সেগুলো সাগরে গিয়ে পড়ে।’

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউএইর এই অভিযোগ ‘সম্পূর্ণভাবে নাকচ’ করেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ আঞ্চলিক পারস্পরিক আস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির একটি শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উপসাগর থেকে ইউএইর বন্দরগুলোর দিকে যাওয়া ও আসা জাহাজগুলোর জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করে ইউএই মঙ্গলবার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করেছে।

এর আগে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকি সম্পর্কে বাসিন্দাদের মোবাইল ফোনে একটি সংক্ষিপ্ত সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে এবং বাসিন্দাদের দ্রুত কাছের নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে। কিছুক্ষণ পরই সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।

জুনে একটি ভুল সতর্কবার্তা এবং জুলাইয়ে ইউএইর ভূখণ্ডে প্রবেশ না করা একটি হামলার ঘটনায় সতর্কবার্তা জারির পর এটিই ছিল এ ধরনের প্রথম সতর্কতা। এর আগে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসের শুরুতে।

গত কয়েক সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এডিএনওসির তেলবাহী জাহাজগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হামলার সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হয়েছে ইউএইকে। এ সময় দেশটির দিকে প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, যা ওই অঞ্চলের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

দুই পক্ষের মধ্যে জুনে একটি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর—যদিও সেটি পরে ভেঙে যায়—ইউএইতে আর কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ ইরানের হামলার মুখে পড়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের

আপডেটের সময় ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬