ভিয়েনা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির শিক্ষক আরিফুলের উদ্ভাবন নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৪৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ মো. নিশাত (৩৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। নিশাত লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তা এলাকায় বাচ্চু মাতব্বরের অফিসের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ নিশাতকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লালমোহন থানার এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিশাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ আটক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেটের সময় ১০:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬