ভিয়েনা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান আটক, তেল রেখে পালিয়ে যায় চালক কারামুক্ত হলেন শ্রমিকদল নেতা মোকলেস, ফুলের মালায় বরণ প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৮১ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠ : ঝালকাঠির রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি আয়রন ব্রিজ ভেঙে যাওয়ায় তিন দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়ায় খাল পার হচ্ছেন স্থানীয়রা। এ জন্য জনপ্রতি ৫ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।

গত রোববার সকালে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরেরহাট থেকে আরুয়া-সোনারগাঁও সড়কের সংযোগ সড়কের জালোবাড়ি খালের ওপর থাকা ব্রিজটিতে একটি বালুবাহী জাহাজ ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে।

পরে জাহাজটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হলেও এখন পর্যন্ত ব্রিজটি সংস্কার করা হয়নি। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন জাহাজের ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ায় তিন উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বালুবাহী জাহাজ চলাচলের কারণে বিভিন্ন এলাকায় এ ধরনের ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিজে ধাক্কা দেওয়া জাহাজটির মালিক রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও এলাকার আব্দুল গনি সিকদারের ছেলে মো. বাদশা সিকদার। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বালুবাহী জাহাজের চলাচল নিয়ন্ত্রণ এবং নৌপথে নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ব্রিজে ধাক্কা দেওয়া জাহাজটির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান আটক, তেল রেখে পালিয়ে যায় চালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

আপডেটের সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬