ভিয়েনা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

ইলিশ সংরক্ষন সপ্তাহ উপলক্ষে ভোলার জেলে পল্লীতে সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ১২৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ধনিয়া ইউনিয়ন নাছিরমাঝি এলাকায় জেলে পল্লীতে মত বিনিময় সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসার কর্মকর্তা প্রথিক দে, জীবন বাবু প্রমূখ ।

এছাড়াও ধনিয়া ইউনিয়নের মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ জেলেরা উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৭ দিন ইলিশ সম্পৃক্ত এলাকা গুলোতে ২০ টি জেলার ৯৮টি উপজেলাতে আমরা একযোগে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবার আমরা ‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই স্লোগানকে সামনে রেখে আমরা জেলেদের মাঝে সচেতনতা মূলক কার্যক্রম, ছোট ইলিশ সংরক্ষণের কার্যকারিতার বিষয় নিয়ে আমরা তাদের মাঝে আলোচনা ও লিফলেট বিতরণ করছি।

তিনি আরো বলেন, আমরা চাচ্ছি জেলেদের মাঝে সচেতনতা বাড়ানোর। তারা যদি জাটকা গুলো বড় হওয়ার সুযোগ করে দেয়। একদিন এগুলোই বড় ইলিশ হয়ে তাদের জালে আসবে। এই বিষয় গুলো আমরা জেলেদের বুঝাতে পারলে আমাদের জেল জরিমানা ও জাল বিনষ্ট করার প্রয়োজন হবে না।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইলিশ সংরক্ষন সপ্তাহ উপলক্ষে ভোলার জেলে পল্লীতে সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১০:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১