ভিয়েনা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

লালমোহনে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭৮ সময় দেখুন

লালমোহনে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম লালমোহন উপজেলা শাখার উদ্যোগে লালমোহন প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু জাফর মাইনুদ্দিন, সহসভাপতি মাওলানা সফিউল্যাহ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মো. নেছার উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, এসব দাবির পক্ষে প্রতিবাদী পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। রাত ১১টা ২২ মিনিটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়।

তাঁদের দাবি, এর আগে ১৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, ডিআইএর পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক তাঁর প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব ঘটনার সময়কাল ও ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে বক্তারা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে তাঁর কণ্ঠ স্তব্ধ করার আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশ থেকে অবিলম্বে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ এবং ৪ নভেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি বানচালের যেকোনো অপচেষ্টা বন্ধের দাবি জানানো হয়।

একই সঙ্গে জাতীয় প্রেসক্লাবের সামনে ৪ নভেম্বরের অবস্থান কর্মসূচিতে দেশের সব শিক্ষক-কর্মচারীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেটের সময় ১২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬