ভিয়েনা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির শিক্ষক আরিফুলের উদ্ভাবন নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন

হবিগঞ্জের চুনারুঘাটে বসত গৃহে পুলিশের তল্লাশি,গাঁজা উদ্ধার,মহিলা সহ আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ১৩৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর লোহারপুল বস্তি নামক স্থানে অজিদ রাজবংশীর বসত গৃহ তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার ও পদ্মা মহালি (২৬) এবং তার স্বামী অজিত রাজবংশী (২৮)কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ২২ মে (শনিবার) ভোর সাড়ে ৫টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এ তল্লাশি অভিযানে ছিলেন এসআই ভুপেন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসান সহ একদল পুলিশ। উপস্থিত ছিলেন আশপাশের লোকজন।

ওসি মোঃ আলী আশরাফ জানান, গোপন সংবাদ পেয়ে তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অজিদ রাজবংশীর বসত গৃহের খাটের তল থেকে কালো রঙ্গের স্কুল ব্যাগে থাকা ৭কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশের আচঁ পেয়ে লেনদেন করতে আসা অপর ব্যবসায়ী মোবাইল ফেলে পালিয়ে গেলে তারা ব্যবসায়ী অজিদ ও তার স্ত্রী পদ্মাকে আটক করেন। অজিদ ওই বস্তীর রেন্টু রাজবংশীর পুত্র।

গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে বসত গৃহে পুলিশের তল্লাশি,গাঁজা উদ্ধার,মহিলা সহ আটক ২

আপডেটের সময় ০১:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১