ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ভারত থেকে আসা চারজনের করোনা শনাক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৯২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরেও ভারত থেকে আসা চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের জেলার সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে তাঁদের বাড়িতে পাঠানোর কথা ছিল।

গত ৩ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছিলেন তারা,সেই থেকে কোয়ারেন্টিনে ছিলেন ।এ খবর নিশ্চিত করেছেন স্থানীয় পিটিআই কোয়ারেন্টিন সেন্টারের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে,বর্তমানে ঝিনাইদহ পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে থাকা ১১৯ জনের মধ্যে আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত ৮১ জনের রিপিল টেস্ট করানো হয়েছে। এ সময় চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে আইইডিসিআরসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পরে সিদ্ধান্ত হবে আক্রান্তরা ভারতীয় ভ্যারিয়েন্ট শরীরে বহন করছেন কি না । অন্যদের মধ্যে করোনামুক্ত সনদ দিয়ে ২৩ জনকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে আসা ২৭ জনের মধ্যে যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল তাদের এখন নেগেটিভ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেস্টে ওই ব্যক্তিদের শরীরে করোনার কোনো অস্তিত্ব মেলেনি। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ ছিল তাদের।

এ খবর নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। তিনি বলেন, ‘এই মুহূর্তে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনার ফলাফল না পাওয়া পর্যন্ত বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালেই রাখা হয়েছে তাদের। তবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের শরীরে করোনা শনাক্ত হওয়ার ঘটনায় নতুন করে ভাবনায় পড়েছে স্বাস্থ্য বিভাগ।’

শেখ ইমন/ইবি টাইমস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে আসা চারজনের করোনা শনাক্ত

আপডেটের সময় ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১