ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর

জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা

ভোলার লালমোহনে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বাবাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলে ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত বাবা আব্দুল খালেক ডুবাই বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের মুগুরিয়া এলাকার খালেক ডুবাই বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক ডুবাই জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাঁর ছেলে শামিম ও দ্বিতীয় স্ত্রী শাহনুর বেগমের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শামিম ও স্ত্রী শাহনুর বেগম তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আব্দুল খালেক ডুবাই জানান, সুস্থ হয়ে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ছেলে ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা

আপডেটের সময় ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬