ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর

লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বেতুয়া খালের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ। এতে রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার। বিশেষ করে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

বর্তমানে ভেঙে পড়া ব্রিজের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়েই প্রতিদিন সেই সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে কোনো যানবাহন চলাচল করতে না পারায় বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশে বেতুয়া খালের ওপর ব্রিজটির অবস্থান। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল।

গত ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকচালক নিহত এবং হেলপার আহত হন। দুর্ঘটনার পর থেকে ব্রিজটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পথে অ্যাম্বুলেন্স চলাচলের কোনো সুযোগ নেই। শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য, ভারী মালামাল ও কৃষিযন্ত্র পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন তারা।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান জানান, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রতিবেদনও সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্রিজটির পুনর্নির্মাণকাজ শুরু করা হবে।

তবে কবে নাগাদ ব্রিজটির নির্মাণকাজ শুরু হবে, তা এখনো অনিশ্চিত। ফলে দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের অপেক্ষায় রয়েছেন তিন ইউনিয়নের হাজারো মানুষ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

আপডেটের সময় ১১:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬