ভিয়েনা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

ইবিটাইমস ডেস্ক : শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।

তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কিনা, সে বিষয়েও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন।

শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা, কেউ বাদ পড়ছে কিনা, তা জানতে চান তিনি।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।

এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ০৪:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬