ভিয়েনা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে এক স্কুলশিক্ষকের জমি রাতের আঁধারে দখলের উদ্দেশ্যে পাকা ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে ওই শিক্ষককে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিকদেরও লাঞ্ছিত ও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শামীম, তাঁর মামা আবদুল হাই ফরাজি এবং তাঁদের পরিবারের কয়েকজন সদস্য।

ভুক্তভোগী শিক্ষক মাহাবুব আলমের অভিযোগ, মহেশখালী মৌজার ২৯ নম্বর জেএলভুক্ত এসএ ২২৭ নম্বর খতিয়ানের বিএস ৩৮৯ নম্বর খতিয়ানের ২০৭৩, ২০৭৪ ও ২০৭৫ নম্বর দাগে থাকা ৫ দশমিক ৭৫ শতাংশ জমি তিনি ২০২৪ সালের ১২ ডিসেম্বর মো. শফির কাছ থেকে সাফ-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। এরপর থেকে জমিটি তিনি ভোগদখল করে আসছেন।

মাহাবুব আলমের দাবি, গত ১৯ নভেম্বর অভিযুক্তরা জমির চারপাশে উঁচু বেড়া দিয়ে আড়াল তৈরি করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে ইট, বালু, রড ও খোয়া দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তদের সঙ্গে থাকা রাজমিস্ত্রি ও অজ্ঞাতনামা কয়েকজন দা, বটি, কোদাল ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান বলে জানান।

তিনি আরও অভিযোগ করেন, খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদেরও গালিগালাজ ও হামলার চেষ্টা করা হয়।

এ ঘটনায় তিনি লালমোহন থানায় অভিযোগ করলে এসআই আসাদুজ্জামান ও এএসআই কাওসার আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামীম, আবদুল হাই ফরাজি ও কয়েকজন রাজমিস্ত্রি ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করেন মাহাবুব আলম। পরে পুলিশ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেয় বলে জানান তিনি। এ ঘটনায় ২১ নভেম্বর লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি, যার নম্বর ১১০০।

অভিযোগের বিষয়ে শামীম বেপারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী লালমোহন থানার এএসআই কাওসার আহমেদ সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

আপডেটের সময় ০৪:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬