ভিয়েনা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

পুতিন-ট্রাম্পের বৈঠক এক ঘণ্টারও কম স্থায়ী

ইবিটাইমস ডেস্ক : এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বৈঠক শুরু হয়। গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় ভোর ৫টার দিকে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের একজন সংবাদদাতার বরাতে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিক দলও বৈঠক শুরুর ও শেষ হওয়ার সময় নিশ্চিত করেছে।

ট্রাম্পের দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময়ে পুতিন ও ট্রাম্পের মধ্যে এটি ছিল অষ্টম সরাসরি বৈঠক। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক।

এর আগে প্রায় ১৫ মাস আগে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে সর্বশেষ বৈঠক করেছিলেন পুতিন ও ট্রাম্প।

চীনের শেনঝেন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম

আপডেটের সময় ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬