ভিয়েনা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন নিয়ে জাদুঘরের দাবি

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টরসহ তাঁর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন যথাযথভাবে সংরক্ষণের দাবি উঠেছে। পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা এসব ঐতিহাসিক নিদর্শন নিয়ে সন্তোষে একটি আধুনিক জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন।

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত রয়েছে ঐতিহাসিক ট্রাক্টরটি। পাশাপাশি রয়েছে ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ বিভিন্ন সরঞ্জাম। তবে দীর্ঘদিন যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এসব স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইতিহাস থেকে জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ ও ১৯৬৪ সালে দুবার চীন সফর করেন। এসব সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘মাও সে-তুঙের দেশে’ নামে একটি বইও লেখেন। ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরে গেলে মাও সে-তুঙ তাঁকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে ট্রাক্টরটি বাংলাদেশে পাঠানো হয়। সমবায় পদ্ধতিতে কৃষিকাজের উপযোগী এই ট্রাক্টর দিয়ে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা সম্ভব ছিল।

বাংলাদেশে আসার পর ট্রাক্টরটি প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে ভাসানীর কৃষি কার্যক্রমে ব্যবহৃত হয়। পরে ১৯৭৪ সালে এটি টাঙ্গাইলের সন্তোষে আনা হয়। জনকল্যাণের কথা বিবেচনা করে ট্রাক্টরটি কৃষিকাজে ব্যবহারের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন ভাসানী। বিএডিসি জামালপুরে কিছুদিন এটি ব্যবহার করে। একপর্যায়ে অকেজো হয়ে পড়লে ট্রাক্টরটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড এটি উদ্ধার করে ক্যাম্পাসে ফিরিয়ে আনে।

মওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, ভাসানীর স্মৃতিবিজড়িত এই ট্রাক্টর দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে পারে। তাই তাঁর সব স্মৃতিচিহ্ন সুন্দরভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।

ভাসানীর ভক্ত মো. হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, বাছেদ ও রমজানসহ অনেকে জানান, ট্রাক্টরটি দীর্ঘদিন ক্যাম্পাসের পূর্ব পাশের একটি স্থানে অযত্নে পড়ে ছিল। বর্তমানে কিছুটা পরিচর্যা করা হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব নিদর্শন পরিকল্পিতভাবে সংরক্ষণ করা জরুরি।

মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, মাও সে-তুঙ বন্ধুত্বের নিদর্শন হিসেবে ট্রাক্টরটি উপহার দিয়েছিলেন। তাই এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবিসহ একটি বড় পরিসরের আধুনিক জাদুঘর নির্মাণের দাবি জানান তিনি।

আরেক নাতি হাসরত খান ভাসানী বলেন, গত ২৪ বছরে মাজার ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মওলানা ভাসানীর নাতি ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু উদ্যোগ নিলেও আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। ট্রাক্টর, সাবান কারখানাসহ ভাসানীর জীবনের সঙ্গে জড়িত সব নিদর্শন একটি আধুনিক জাদুঘরে সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি ভাসানীর স্মৃতিবিজড়িত সবকিছু পরিদর্শন করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন। ভাসানীর কোনো স্মৃতিচিহ্ন নষ্ট হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

আপডেটের সময় ০৪:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬