ভিয়েনা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে চরের জমি দখলের চেষ্টা প্রতিহত করায় ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগ তুলেছেন উপজেলা মোতাহার নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রাসেল বাচ্চু মাতাব্বর। গাছ কাটার একটি মামলায় তাকে ৬ নম্বর আসামি করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

রোববার বিকেলে দেওয়া এক প্রতিবাদলিপিতে রাসেল বাচ্চু মাতাব্বর দাবি করেন, লালমোহন উপজেলার চর-কচুয়া মৌজার প্রায় ২০০ একর জমি দীর্ঘদিন ধরে দশমিনা এলাকার একটি মহল দখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছর পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাকে জড়িয়ে পরপর দুটি মামলা করা হয়।

তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে ওই মহলটি আবারও চর-কচুয়ায় তাদের সীমানাধীন জমি দখলের চেষ্টা করে। এ সময় জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের সঙ্গে নিয়ে দখলচেষ্টা প্রতিহত করেন তারা। বর্তমানে ওই জমিতে ভূমিহীনরা চাষাবাদ করছেন বলেও জানান তিনি।

রাসেল বাচ্চুর অভিযোগ, জমি দখলের চেষ্টা প্রতিহত করায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ তাকে নতুন করে গাছ কাটার একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ৬ নম্বর আসামি করেছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

প্রতিবাদলিপিতে তিনি সরকারি গাছ কাটার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষায় তিনি সবসময় সচেষ্ট রয়েছেন বলেও উল্লেখ করেন।

এ ঘটনায় প্রশাসনের কাছে মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবদলের এই নেতা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

আপডেটের সময় ০৪:৩৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬