ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ৪ নম্বর চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুস সাত্তারের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের খাড়াকান্দি এলাকার সুলতান দালাল বাড়ির দরজায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের বাবা সৈয়দ আহমদ।

এতে খাড়াকান্দি উত্তর ও দক্ষিণ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ, প্রবীণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আব্দুস সাত্তারের প্রার্থিতা, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় মেম্বার প্রার্থী আব্দুস সাত্তার বলেন, ‘আমি এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে আমাদের পরিবার ও আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সেবা করার উদ্দেশ্যে ৯ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সমাজ থেকে মাদক, ইভটিজিং ও অন্যায়-অপরাধ নির্মূল করাই আমার মূল লক্ষ্য। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ ৯ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর ও আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।’

সভা শেষে উপস্থিত এলাকাবাসী আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী

আপডেটের সময় ০১:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬