ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। একই সময়ে পাশের জমিতে কাজ করতে আসেন জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জসিম তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেটের সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬