ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ভাড়াটিয়ার গুলিতে ভবন ব্যবস্থাপক নিহত, আহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

ওয়াশিংটনে ভাড়াটিয়ার গুলিতে ভবন ব্যবস্থাপক নিহত, আহত ৪

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অভিজাত একটি এলাকায় বৃহস্পতিবার সকালে এলোপাতাড়ি গুলির ঘটনায় একটি আবাসিক ভবনের ব্যবস্থাপক নিহত ও আরও চারজন আহত হয়েছে। হামলাকারী নিজেও পরে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঘটনার পর রাজধানীতে ব্যাপক নিরাপত্তা তৎপরতা শুরু হয়। পুলিশের বিপুলসংখ্যক গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় ও আকাশে টহল দিতে থাকে হেলিকপ্টার। নিরাপত্তার স্বার্থে শহরের একটি এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়।

হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় অবস্থিত ওই আবাসিক ভবনের সঙ্গে যুক্ত একটি জিমে সকাল ৮টার কিছু আগে গুলির ঘটনা ঘটে।

পুলিশের জরুরি যোগাযোগব্যবস্থায় ছড়িয়ে পড়া অডিওতে প্রথমে জিমের ভেতরে গুলির খবর জানানো হয়। এর কয়েক মিনিটের মধ্যেই এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের এলাকায় একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে।’
এ সময় তিনি সোয়াট (বিশেষ কৌশলগত পুলিশ দল) সদস্যদের পাঠানোর অনুরোধ জানান।

ওয়াশিংটনের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের জানান, হামলাকারীর নাম ম্যাট ল্যামবার্ট (৫৫)। তিনি জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত একজন চিকিৎসক ছিলেন। যে কনডোমিনিয়াম ভবনে তার নিজের একটি অ্যাপার্টমেন্ট ছিল, সেটির রক্ষণাবেক্ষণ নিয়ে ভবনটির মালিক সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ল্যামবার্ট প্রথমে ভবনটির সঙ্গে যুক্ত একটি ব্যস্ত জিমে গুলি চালান। এতে ভবন ব্যবস্থাপক জেমস স্টুয়ার্ট (৪৬) নিহত হন। এরপর তিনি ভবনের সপ্তম তলায় নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে অবস্থান নেন।

একপর্যায়ে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে নিচে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে আরও চারজন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য তিনজনের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে পাশের একটি নির্মাণস্থলের কয়েকজন শ্রমিকও রয়েছেন। একটি নির্মাণপ্রতিষ্ঠানের নির্বাহীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

পুলিশপ্রধান ক্যারল বলেন, ল্যামবার্ট নিজের অ্যাপার্টমেন্টের দরজার ভেতর থেকে পুলিশের দিকে অন্তত দুবার গুলি ছোড়েন। পরে তিনি অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশপ্রধান জানান, ভবনটির মালিক সমিতির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিলেন ল্যামবার্ট।
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার এ ঘটনাকে ‘অর্থহীন বন্দুক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

সকালের ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ আশপাশের সড়ক বন্ধ করে দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

মাইকেল কার্নি নামের এক ব্যক্তি বলেন, প্রথমে তিনি বিকট একটি শব্দ শুনতে পান। এরপর জিমের মেঝেতে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুলি লেগেছিল।

কার্নি বলেন, ‘সেখানে সবাই টব ও অন্যান্য জিনিসের আড়ালে লুকানোর চেষ্টা করছিলেন।’

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় গির্জাগুলোর উদ্যোগে লোগান সার্কেলের বাসিন্দারা ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় সমবেত হন। তারা নিহত ব্যক্তিদের স্মরণে প্রার্থনা ও শোকসভা করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়াশিংটনে ভাড়াটিয়ার গুলিতে ভবন ব্যবস্থাপক নিহত, আহত ৪

আপডেটের সময় ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬