ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা

ইবিটাইমস ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করতেই এই অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভেটেরান্স ডে বা প্রাক্তন সেনাসদস্য দিবস উপলক্ষে ওয়াশিংটনের উপকণ্ঠে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সেনাসদস্য, সাবেক সেনা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের যোদ্ধাদের সাহস ও দক্ষতা অসাধারণ। চলমান সংঘাতের অবসান হলে বিশ্ব আরও নিরাপদ, উন্নত ও শান্তিপূর্ণ হয়ে উঠবে।

যুদ্ধের দায় যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানই সংঘাতের সূচনা করেছে বলে দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ১৯৭৯ সাল থেকেই ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, সংঘাতে এ পর্যন্ত ২৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং কয়েকশ সেনা আহত হয়েছেন।

এদিকে অনুষ্ঠানে নতুন করে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে ছবি তোলার পর তাঁর দলকে প্রকাশ্যে সতর্ক করেন দায়িত্বে থাকা এক সেনাপ্রহরী।

প্রহরী তাঁদের স্মরণ করিয়ে দেন, সমাধিক্ষেত্রে সব দর্শনার্থীকে নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে। এ সময় হেগসেথকে ঘুরে ওই প্রহরীর দিকে তাকাতে দেখা যায়।

তবে অনুষ্ঠানে হেগসেথের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথ অসাধারণ কাজ করেছেন। এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা তাঁর বিরুদ্ধে অভিশংসনের একটি উদ্যোগ আটকে দেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ওই উদ্যোগ নেওয়া হয়েছিল।

এ ছাড়া ভাষণে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের বাইরে ২৫০ ফুট উঁচু একটি বিজয়-তোরণ নির্মাণের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তবে এ প্রকল্পের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, বিশাল এই স্থাপনা সমাধিক্ষেত্রে সমাহিত ব্যক্তিদের কবরের দৃশ্য আড়াল করবে এবং সেখানে ছায়া ফেলবে।

প্রকল্পটির বিরুদ্ধে মামলা করেছে সাবেক সেনাসদস্যদের একটি দল, ওয়াশিংটন নগর কর্তৃপক্ষ এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যও।

উল্লেখ্য, ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভেটেরান্স ডে পালিত হয়। দেশটির সাবেক সামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা

আপডেটের সময় ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬