ভিয়েনা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫৮ সময় দেখুন

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

শফিকুজ্জামান খান মোস্তফাা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান (এফটিএনএস) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলায় দুই দিনব্যাপী অ্যালামনাই গেট-টুগেদারের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রগতি অনেকাংশে নির্ভর করে তার প্রাক্তন শিক্ষার্থীদের ওপর। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাইরা সম্মিলিতভাবে কাজ করলে মাভাবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং পর্যায়ক্রমে এশিয়া ও বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়া সম্ভব।

তিনি বলেন, ‘তোমরা আছ বলেই আমরা আছি। আমার সব কর্মকাণ্ড শিক্ষার্থীদের কল্যাণে। আমি সারা জীবন শিক্ষার্থীদের নিয়েই কাজ করতে চাই।’

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। নিজেদের উপার্জনের একটি অংশ অ্যালামনাই ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার জন্যও তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জায়গা কেউ তৈরি করে দেয় না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়।’ পেশাগত জীবনে সফল হতে নিজেদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, খাদ্যের গুণগত মান সম্পর্কে সচেতনতার অভাব এবং কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ আয়োজন বিভাগের জন্য আনন্দ, গর্ব ও তাৎপর্যের। এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবায়ের। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক। তিনি এ আয়োজনের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

সেমিনারের বিভিন্ন পর্বে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেন সিটি গ্রুপের প্রোডাকশন ম্যানেজার মো. আশিকুর রহমান। বিসিএস, ব্যাংকিং ও সরকারি চাকরি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার খায়রুল বাশার এবং ফুড সেফটি অফিসার মোছা. রওশন আরা বেগম রিনি।

এ ছাড়া পুষ্টি ও উন্নয়ন বিষয়ে মো. ওবায়দুর রশিদ, উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ে চীনে পিএইচডি গবেষক মো. সাব্বুদ্দিন আহমেদ শাওন ও যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষক মো. আবদুল আলীম এবং একাডেমিয়া ও গবেষণা বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ ও মাভাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আলোচনা করেন।

অন্যান্য পর্বে ডায়েটেটিকস ও ক্লিনিক্যাল নিউট্রিশন বিষয়ে উম্মে সালমা তামান্না, খাদ্যের গুণগত মান নিরীক্ষণ বিষয়ে মোহাইমিনুল হাসান শাকিল, খাদ্যপণ্য উন্নয়ন বিষয়ে সুব্রত কর্মকার ও মো. আতিকুর রহমান এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আবদুল্লাহ আল হাদি তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের আহ্বায়ক মো. হারুন-অর-রশিদ আয়োজন সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানান।

দুই দিনব্যাপী অ্যালামনাই গেট-টুগেদারের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, কেক কাটা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬