ভিয়েনা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও বৈদ্যুতিক সেচমোটর বণ্টন নিয়ে বিরোধের জেরে নাসরিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ সময় তাঁর স্বামী শহিদুল ইসলামকেও মারধর করা হয়। গুরুতর আহত নাসরিনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের কাগমারী ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহিদুল ইসলাম তাঁর ভাই শাকের আহমেদ (৪০), সাব্বির আহম্মেদ (২০), মর্জিনা খাতুন (৩২), তোবাসহ কয়েকজনের বিরুদ্ধে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও বৈদ্যুতিক সেচমোটর বণ্টন নিয়ে শহিদুল ইসলামের সঙ্গে তাঁর ভাই ও পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা শহিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁর স্ত্রী নাসরিন আক্তারকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁর গলায় থাকা স্বর্ণের চেন ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন শহিদুল।

স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে শহিদুল ইসলামকেও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত নাসরিনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শহিদুল ইসলামের দাবি, এর আগেও অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিরা জামিনে মুক্ত হয়ে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। নিরাপত্তার কারণে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে এলেঙ্গায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন তাঁরা।

গত ৩ নভেম্বর সকালে নিজেদের বাড়ি কাগমারী ইছাপুরে যান শহিদুল ও নাসরিন। সেদিন বিকেলেই তাঁদের ওপর আবার হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, শহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকের আহমেদকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত

আপডেটের সময় ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬