ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো?

টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানান, লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে গেছে। পরে উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করতে পারছে। অল্প সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, লাইনচ্যুতির ঘটনায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আপডেটের সময় ০৭:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬