ভিয়েনা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০০ সময় দেখুন

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রী

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সঠিক শিখনফল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

তিনি বলেন, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণের মাধ্যমে সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকেরাই হবেন মূল চালিকাশক্তি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টাঙ্গাইলের ঐতিহাসিক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ‘শিক্ষার সার্বিক মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শিখনফল উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের কাছ থেকে শিক্ষার মানোন্নয়নবিষয়ক একটি ‘কনসেপ্ট পেপার’ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এতে উত্থাপিত প্রস্তাবনা ও সুপারিশগুলো শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অন্যরা।

বক্তারা বলেন, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা, কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নের রূপরেখা তুলে ধরে কনসেপ্ট পেপার উপস্থাপন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৯:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬